• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

ঈদে প্রেক্ষাগৃহে আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক : / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তি চরিত্র ‘বনলতা সেন’ এবার চলচ্চিত্রের পর্দায় আসছে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঈদকে কেন্দ্র করে প্রচারণা শুরু হয়েছে। নির্মাতা জানান, ধাপে ধাপে ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ করে দর্শকদের আগ্রহ বাড়ানো হবে।

তিনি বলেন, “এই সিনেমাটি নিয়ে দীর্ঘ সময়ের কাজ রয়েছে। প্রায় ১০ বছর ধরে এর প্রস্তুতি চলেছে। ২০১৩ সালে চিত্রনাট্য লেখা শুরু করি এবং পরবর্তী সময়ে একাধিকবার ড্রাফট পরিবর্তন করে গবেষণা চালানো হয়েছে।”

২০২৪ সালে সিনেমাটির শুটিং সম্পন্ন হয় এবং বর্তমানে মুক্তির প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বীসহ আরও অনেকে।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এর আগে ‘উনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্র নির্মাণ করেন, যা সরকারি অনুদানে নির্মিত এবং ২০২০ সালে মুক্তি পায়। সাম্প্রতিক সময়ে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি মুক্তির অনুমতিও পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category