• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

স্থগিতাদেশ প্রত্যাহার ‘প্রিন্স’ সিনেমার সনদ 

বিনোদন ডেস্ক : / ৫৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

অনুমোদনহীন দৃশ্য ও গান যুক্ত করার অভিযোগে মুক্তির এক মাস পর ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। জানানো হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ থাকবে। তবে সোমবার সিনেমাটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পুনরায় সেন্সর সনদ দেওয়া হয়েছে সিনেমাটিকে। ‘প্রিন্স’-এর প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে খবরটি জানানো হয়েছে। স্থগিতাদের প্রত্যাহারের সনদের ছবি থেকে জানা যায়, পরিবর্তিত সংস্করণ জমা দিয়েই মিলেছে প্রত্যাহারাদেশ।

এর আগে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রিন্স’-এর সনদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছিল, সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছিল, সিনেমাটিতে ‘তোমাকে ছাড়া’ নামের একক গান সিরিজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষ হত্যার দৃশ্য প্রদর্শন করা হয়েছে।

পাশাপাশি বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্য চাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য আবার সংযোজন করাই এই স্থগিতাদেশের মূল কারণ। এই সিনেমাটিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, টলিউড নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য ও ইন্তেখাব দিনার প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category