• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

চৌদ্দগ্রামে বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি সভা

মো. মাছুম, স্টাফ রিপোর্টার: / ১১০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপির কুমিল্লার চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা জামায়াতের অভ্যর্থনা বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমেদের সঞ্চালনায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩১ মে রবিবার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গণসংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. তাহের ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মু. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাবুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category