• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য

আশরাফুল ইসলাম, রংপুর।।  / ৫৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপাচার্য মহোদয়কে ক্রেষ্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও উপাচার্যের সহধর্মিণী ড. আলো আঞ্জুমান বানু, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মাহমুদ, বাউবির রংপুর আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ  ফজলে নিজামী, হিসাব ও অর্থ বিভাগের কর্মকর্তা আজিজার রহমান এবং পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাউবির এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী মোঃমাহেদুল আলম।
পরীক্ষা শেষে উপাচার্য তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া-এর জন্মভূমি পরিদর্শন করেন। এ সময় তিনি বেগম রোকেয়ার স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, রোকেয়ার বাস্তভিটাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং তাঁর আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন।
স্থানীয় শিক্ষাবিদ ও উপস্থিত ব্যক্তিরা এ ধরনের পরিদর্শন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মত প্রকাশ করেন।
আশরাফুল ইসলাম
, রংপুর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category