• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

সম্পত্তি দখল ও জালিয়াতির মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

একুশে সংবাদ ডেস্ক / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
তুরিন আফরোজ

পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ; তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালতের আদেশ

পারিবারিক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগে দায়ের করা এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল হওয়ার পর তুরিন আফরোজকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার বাদী শাহ নেওয়াজ আহাম্মদের অভিযোগ, তার বোন তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে পারিবারিক পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন।

মামলার এজাহার ও অভিযোগে বলা হয়, তাদের পিতার মৃত্যুর পর তুরিন আফরোজ একটি জাল হলফনামা তৈরি করে সম্পত্তির মালিকানা দাবি করেন। এছাড়া তিনি প্রভাব খাটিয়ে বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও দলিলপত্র নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন, যার ফলে তারা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

নথিপত্রে বলা হয়েছে, দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় বাদীর মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত এ আদেশ দেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত তুরিন আফরোজের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category