• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Headline
বাজেট ঘোষণার পরও বাজারে পণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের নতুন প্রতিনিধির জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে রূপকথা লিখল কেপ ভার্দে, স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, প্রত্যর্পণে সক্রিয় বাংলাদেশ সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে শাহবাগে সমাবেশ, বিএনপি ও সরকারের সমালোচনা এনসিপির সীমান্তে পুশ-ইন ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার 

বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম / ১০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং এটি বাস্তবায়নে সরকারকে ব্যাপক ঋণের ওপর নির্ভর করতে হবে।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত মহাসমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম সরকারের বাজেটের প্রশংসা করতে। কিন্তু দুর্নীতি, লুটপাট ও ব্যাংক দখলের সংস্কৃতি বন্ধ করা হয়নি।”

তিনি অভিযোগ করেন, বাজেটের অর্থ কতটা জনগণের উন্নয়নে ব্যয় হবে এবং কতটা দলীয় নেতাকর্মীদের পকেটে যাবে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “জনগণকে যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে। এমন একটি বাজেট দেওয়া হয়েছে, যা বাস্তবায়নের জন্য দেশকে বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। তাই এই বাজেটের সমালোচনা যৌক্তিক।”

বিদ্যুৎ খাতের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং গ্রামাঞ্চলে এখনও বিদ্যুৎ পরিস্থিতি স্থিতিশীল হয়নি।

নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবে না।

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন এবং পুলিশসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার জরুরি।

সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামে জাতীয় দলের এক ক্রিকেটার মারধরের শিকার হলেও পুলিশ এ ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা