• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার  শাবানার জন্মদিন আজ কিংবদন্তি অভিনেত্রী আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ : অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ প্রথমবার অংশ কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান ৮ কোটি ৪১ লক্ষ টাকার  ৫৬ হাজার ৮৬৮ হাজি দেশে ফিরেছেন  বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

প্রেমের গুঞ্জন নোরার 

বিনোদন ডেস্ক : / ৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নোরা ফাতেহি বরাবরই আলোচনায় থাকেন তার নাচ, গ্ল্যামার ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের কারণে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার তার ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। গুঞ্জন উঠেছে, মরক্কো জাতীয় ফুটবল দলের তারকা এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ডিফেন্ডার আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা ফাতেহি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও ভক্তদের কৌতূহল থেকেই এই জল্পনার জন্ম।

মূলত ২০২৫ সালে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস চলাকালে প্রথমবারের মতো তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। সে সময় একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। এরপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দাবি করা হয়, তিনি নাকি এক ‘বিশেষ ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন। পরে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে আশরাফ হাকিমির নাম। এরপর সামাজিক মাধ্যমের একটি ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভক্তদের দাবি, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা