• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ টেকসই উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সচেতনতা বাড়লেই কমবে সড়ক দুর্ঘটনা: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন পাবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতায় জাতিসংঘ নারী সংস্থার সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ সরকারের বগুড়ায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমাইয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত, পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব জনমত জরিপে আনিসুজ্জামান এগিয়ে

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতায় জাতিসংঘ নারী সংস্থার সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

একুশে সংবাদ ডেস্ক / ৩৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জাতিসংঘ নারী সংস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের অধীনস্থ জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালুর কথা স্মরণ করেন। পাশাপাশি বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান এবং নারী, শান্তি ও নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সংস্থাটির আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষ নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, জলবায়ু অভিযোজন এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা