• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক : / ১০০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, মৌনী রায় অধিকাংশ সময়ই মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমি এই মন্তব্য করার পর তা নিয়ে সিনেপাড়ায় নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে সিমি চন্দোক বলেন, আমি বলিউডের তারকাদের সব গতিবিধির খবর রাখি।

আজ পর্যন্ত মৌনী রায়ের এমন কোনো ভিডিও দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি সব সময়ই নেশার ঘোরে থাকেন। এর আগে বলিউড অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাওয়াতের কামড় বসানোর ঘটনা নিয়েও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই ইনফ্লুয়েন্সার। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকা ও তাদের সন্তানদের মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, যার মধ্যে মৌনী রায় অন্যতম।

গত বছরের শুরুর দিকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্বামী সুরজ নাম্বিয়ার ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনী ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে তার স্বামী তাকে টেনে তুলে গাড়িতে বসান। ওই ঘটনার পর মৌনী রায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন ওঠে। তবে বিষয়টি নিয়ে মৌনী কিংবা তার স্বামী কখনোই কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category