• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

কুলিয়ারচরে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ৩

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১৩৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর-ভাগলপুর সড়কে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে একটি জুতা কারখানার নারী কর্মী কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। পথে আগরপুর-ভাগলপুর সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে চালকসহ যাত্রীবেশে থাকা আরও দুই ব্যক্তি তাকে ছুরি দেখিয়ে জিম্মি করেন। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ছিনতাইয়ের পর ওই নারীকে সড়কে নামিয়ে দিয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তিনি ভাগলপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঘটনাটি স্থানীয়দের জানান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ধাওয়া দিয়ে অটোরিকশাসহ তিনজনকে আটক করে।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা প্রথমে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিরা আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

এদিকে আগরপুর-ভাগলপুর সড়কে রাতের বেলায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে এলাকাবাসী জানান, এ সড়কে রাত ১০টার পর যাত্রীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে রাতের শিফটে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category