• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, কঠোর ব্যবস্থার আশ্বাস আইনমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপিত হলে সরকারের পক্ষ থেকে এ আশ্বাস দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই মাসব্যাপী সারা দেশে দলের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সোমবার সাভারে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকলেও মঞ্চে ওঠার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বক্তব্য চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আখতার হোসেন অভিযোগ করেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান’ উপলক্ষে কর্মসূচি দিলেই পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। এর আগে দলীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বিরোধী দলের সাংবিধানিক রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা ও কঠোরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় বিবেচনার জন্য একটি আনুষ্ঠানিক নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category