• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
দীর্ঘ আইনি লড়াই শেষে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীর নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন ফিরছেন অভিনয়ে সায়ন্তিকা তানজিন তিশা অপেক্ষায়  নতুন করে উত্তেজনা নিজ শহর মাশহাদে দাফন করা হচ্ছে খামেনিকে আলী খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান  তবুও শেষ আটে ইউরোপেরই আধিপত্য :  বিশ্বকাপ বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন নিয়ামুরি-শুম্বা বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে: এডিবি পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রাজনৈতিক উপদেষ্টা

ফিরছেন অভিনয়ে সায়ন্তিকা

বিনোদন ডেস্ক : / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাজনীতির ব্যস্ত অধ্যায় শেষে আবারো নিজের ফিটনেস ও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত দুই মাসে নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন তিনি। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার কয়েকটি নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে ভক্তদের মধ্যে অভিনয়ে ফেরার জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, নাচ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অভিনয়ে আসার পর নয়, ছোটবেলা থেকেই নাচের সঙ্গে তার পথচলা।Politics

রাজনৈতিক দায়িত্বের কারণে দীর্ঘদিন নিয়মিত অনুশীলনের সুযোগ পাননি। নির্বাচন শেষ হওয়ার পর আবার নিজের ফিটনেস ও নাচে মন দিয়েছেন। তিনি জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন সহজ নয়। নতুন রাজনৈতিক জীবনে মানুষের কাজ ও সাংগঠনিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজের যত্ন নেয়ার সময় পাননি। এমনকি খাওয়া-দাওয়ারও কোনো নির্দিষ্ট সময় ছিল না।

নির্বাচনে হারের আগেই ফিটনেস এবং অভিনয়ে ফেরার পরিকল্পনা করেছিলেন কিনা- এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও তিনি প্রতিদিন সকালে জিমে যাওয়ার চেষ্টা করতেন। তবে অনিয়মিত রুটিনের কারণে তার শরীরে নানা সমস্যা দেখা দেয়। হজমের জটিলতার পাশাপাশি রক্ত পরীক্ষার কয়েকটি রিপোর্টও স্বাভাবিক ছিল না। তার মতে, রোগা বা মোটা হওয়া নয়, সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখন পুরোপুরি সুস্থ হওয়ার লক্ষ্য নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবন ও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category