• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
পতেঙ্গায় টিএনটির কোটি টাকার তার চুরি জরিত টিএনটির কর্মকর্তারা… আর্জেন্টিনাকে ‘পেশাদারিত্বের’ প্রশংসায় ভাসিয়ে বিপাকে ফিফা এবার লক্ষ্মীপুুরে ‘ইত্যাদি’ হৃদয়ের সিনেমায় জনপ্রিয় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল : সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী চলতি অর্থবছরে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার সরারচর বলতে নয় প্রতি রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা ভৈরব-ময়মনসিংহ রুটে কমিউটার ট্রেন: সময়ের যৌক্তিক দাবি

কাফরুলে যুবদল নেতাসহ দুজনকে গুলি, অস্ত্রসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ২০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় সশস্ত্র হামলায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপির কর্মী মো. ইউসুফ গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ এক হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি কর্মী মো. সুজন জানান, রাতে মিরপুর-১৩ এলাকায় হাফিজুর রহমানের নেতৃত্বে ৭ থেকে ৮ জন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় তিনজন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে হাফিজুর রহমানের শরীরে দুটি এবং মো. ইউসুফের বুকে একটি গুলি লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পর সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাদের একজনকে অস্ত্রসহ আটক করেন। পরে তাকে টহল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার পেছনের কারণ উদ্ঘাটন এবং পলাতক অন্য হামলাকারীদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category