• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মিরাচর বাজারের নামকরণ নিয়ে বিরোধ নিরসনে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপির সালিশ বৈঠক

স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৩২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আবারনগর মিরাচর বাজারের নামকরণকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের জটিলতা নিরসনের লক্ষ্যে উভয় পক্ষের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ বৈঠকে বসেন মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জনাব মো. শরীফুল আলম এমপি।

বৈঠকে বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট উভয় পক্ষ তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। প্রতিমন্ত্রী মনোযোগসহকারে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং পারস্পরিক আলোচনা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলকে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

সালিশ বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শান্তিপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তির উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category