• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে : শুকরিয়া আদায় আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা ৭৩-এ পা দিলেন ববিতা, ‘বয়স যত বাড়ে মানুষ স্মৃতিকাতর হয়ে ওঠে’ রাকুল প্রীত সিংয়ের নতুন শুরু, ১৮ মাস পর জিমে ফেরা আজ ৩০ জুলাই শ্রদ্ধাভরে স্মরণ করছি মরহুম আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুকে নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার কুলিয়ারচরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু মো. সাইয়ুম মিয়া, অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার দুই দেশের ঐকমত্যের খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : স্থানীয় সরকার বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ : প্রধানমন্ত্রীর তারেক রহমান

‘জুলাইকে অস্বীকার করে শেখ হাসিনার রাজনীতি সম্ভব নয়’: আন্দালিব রহমান পার্থ

একুশে সংবাদ ডেস্ক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আন্দালিব রহমান পার্থ

ভোলা প্রতিনিধি

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাইকে অস্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে রাজনীতি করা কোনোদিনই সম্ভব হবে না।

সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা এবং বিভিন্ন খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, “শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি মূলত দলকে টিকিয়ে রাখার একটি রাজনৈতিক বক্তব্য। বর্তমান বাস্তবতায় জুলাইকে অস্বীকার করে দেশে রাজনীতি করা সম্ভব নয়। দুই বছর আগে আমরা কারাগারে ছিলাম, রিমান্ডেও ছিলাম। তাই মানুষের বর্তমান মানসিকতায় জুলাইকে অস্বীকার করে রাজনীতি করা কঠিন।”

রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। এ বিষয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক বা গুঞ্জনের কোনো অবকাশ নেই। সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ভোলার নদীভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও এ সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, নদীভাঙনের কারণে ভোলার মানুষের বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। এ সংকটের স্থায়ী সমাধানে কার্যকর প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন।

পার্থ আরও বলেন, “ভোলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক সভায় প্রয়োজনীয় বাজেট অনুমোদন হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।”

পরে তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category