• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করলে সহযোগিতা করবে বিএনপি’-রাশেদ খাঁনের

একুশে সংবাদ ডেস্ক / ২৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় রাজনৈতিক সফরের সময় এনসিপির কয়েকজন নেতা আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “দেশের যেখানেই যান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।”

তিনি দাবি করেন, বিভিন্ন জেলায় রাজনৈতিক সফরের সময় এনসিপির কয়েকজন নেতা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বিরোধী দল হিসেবে রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় বিএনপির কোনো আপত্তি নেই। তবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক।

ঝিনাইদহ জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার কৃতী সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান শুধু নিজের নির্বাচনী এলাকাই নয়, জেলার সব উপজেলায় সমান উন্নয়নে কাজ করছেন। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, তিনি সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত তাঁর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এম. এ. মজিদসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category