• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

ঢাকাই ছবিতে অভিষেক : ‘গুলশানের চামেলি’

বিনোদন ডেস্ক : / ২০৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বছর ছয়েক আগেই ‘গুলশানের চামেলি’ নামক একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। নানা কারণে ছবিটির চিত্রনাট্য ও নির্মাণকাজ এগোয়নি। তবে এবার পুরোদমে ছবিটি নির্মাণে নামলেন পরিচালক। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’র জমকালো মহরত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চলচ্চিত্রটির নির্মাতা, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় ছবি নিয়ে সবার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ।

চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী কলকাতার মধুমিতা সরকার। ঢাকা সফর ও ছবিটিতে কাজ প্রসঙ্গে  তিনি বলেন, প্রথমেই বলবো ঢাকায় এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে নিজের দেশেই আছি। সবার আতিথেয়তায় আমি মুগ্ধ। আর ছবিটিতে যে চরিত্রে কাজ করছি এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং। তাই শুরু থেকেই নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি।

আশা করছি, দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন। তিনি আরও জানান, মহরত শেষ করেই শুটিংয়ের কাজ শুরু হবে। পুরো টিম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী। ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র একজন যৌনকর্মী; যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। এ চরিত্রটিতেই অভিনয় করছেন মধুমিতা।

এদিকে নির্মাতা মো. ইকবাল জানান, ‘গুলশানের চামেলি’ একটি ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category