• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

অভিনেত্রী তীব্র সমালোচনার মুখে ভূমি

বিনোদন ডেস্ক : / ১০১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর তীব্র সমালোচনার মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের ওপর হওয়া পুলিশি অত্যাচার নিয়ে কোনো কথা বলেননি তিনি। সেখানে তিনি বলেন, দেশের যুবসমাজের ক্ষোভ প্রকাশের অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু সেই প্রতিবাদ যেন অশালীন ভাষায় না হয়। ভূমির মতে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ভারতের সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। ভূমি আরও জানান, কোনো দেশের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষ একসঙ্গে বসে সমস্যা ও ভালো দিক- দুটো নিয়েই আলোচনা করবে। তার মতে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ভাষা ও ভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ।

তিনি দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তবে অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। বহু নেটিজেন দাবি করেন, তিনি শুধুমাত্র প্রতিবাদকারীদের ভাষা নিয়ে কথা বলেছেন, কিন্তু আন্দোলনের সময় আহত ছাত্র-ছাত্রীদের, লাঠিচার্জ বা পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। সেই কারণেই তাকে ‘সিলেক্টিভ’ বা বেছে বেছে প্রতিবাদ করার অভিযোগে কাঠগড়ায় তোলা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category