• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

‘শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট’- রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন “ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট”। তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন ফ্যাসিস্ট শাসকের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য রয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ইতিহাসে নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ও ইতালির বেনিতো মুসোলিনির মতো ফ্যাসিস্ট শাসকেরা জাতিগত নিপীড়ন ও গণহত্যার মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে তার দাবি, তারা নিজেদের রাষ্ট্রকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে অর্থ পাচার, ব্যাংক খাতের অনিয়ম, শেয়ারবাজারে দুর্নীতি এবং সরকারি সম্পদ দখলের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তিনি শেখ হাসিনাকে “ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট” বলে অভিহিত করেন।

রিজভীর ভাষ্য, রাজনৈতিক প্রতারণার মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে “ফ্যাসিবাদী শাসন” প্রতিষ্ঠিত হয়েছিল এবং ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় শিক্ষার্থী, সাংবাদিক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও প্রতিরোধের বহিঃপ্রকাশ। তার দাবি, জনগণের শক্তিকে উপেক্ষা করেই শেখ হাসিনা সরকার বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।

রিজভী বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার যে প্রত্যাশা রয়েছে, তা বাস্তবায়নে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভীর এসব বক্তব্য তার রাজনৈতিক মন্তব্য ও অভিযোগ। এ বিষয়ে প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category