নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমির মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এ ছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষে ডিমলা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় বিদ্যমান সমস্যা, জনকল্যাণমুখী পদক্ষেপ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডোমার-ডিমলা অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সহযোগিতামূলক ভূমিকা কামনা করেন।