• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান মস্কোর জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ : নিয়ম সবার জন্য সমান

শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী : নুসরাত ভারুচা

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, কর্মসূত্রে বেশ কয়েকদিন ধরে বালিতে অবস্থান করছিলেন নুসরাত। সেখান থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছিলেন তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, শুটিং চলাকালীনই আহত হতে পারেন নুসরাত। জানা গেছে, অভিনেত্রী টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় জুটি বাঁধতে পারেন। সেই সিনেমার শুটিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে সূত্রের বরাতে জানানো হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

নুসরাতের জন্য ওই সিনেমার পরিচালক প্রথম থেকেই তাকে পছন্দ করেছিলেন বলেও জানা গেছে।

এর আগেও শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন নুসরাত। ২০২৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছিলেন তিনি। সে সময় তার মুখ ও ভ্রূর কাছাকাছি অংশে সেলাই দিতে হয়েছিল এবং চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়া একটি প্রকল্পে টানা কাজ করার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে ব্যথায় ভুগে সে সময় ঠিকমতো দাঁড়ানো ও কথা বলতেও সমস্যা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ভারুচা। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category