• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান মস্কোর জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ : নিয়ম সবার জন্য সমান

দেশের আবার হঠাৎ বৃষ্টি

বিনোদন ডেস্ক : / ২৭ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আজ দেশের ১৩ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেকে নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’। কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

মুক্তির আগে বুধবার রাজধানীর সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীসহ অনেকে। নতুন এই সিনেমার সংলাপ ও কাহিনি বিন্যাস করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ।

তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি দেখেছি আজ আবার হঠাৎ বৃষ্টিও দেখলাম। আমার কাছে ছবিটা দারুণ লেগেছে, আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। আবার হঠাৎ বৃষ্টি আগেরটার চেয়ে ৯০% উতরে গেছে। আমার বিশ্বাস, যারা দেখবে তাদের তারা নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে।’ ‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর, প্রযোজক হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেনসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category