• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

‘আক্কা’ মুক্তি পেল কীর্তি-রাধিকার

বিনোদন ডেস্ক : / ৪৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত বহুল প্রতীক্ষিত ক্রাইম ড্রামা সিরিজ ‘আক্কা’। নারীকেন্দ্রিক গ্যাংস্টার কাহিনি, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ধামারাজ শেট্টি পরিচালিত এই সিরিজ। তবে দর্শকের কাছে পৌঁছাতে কম সময় লাগেনি নির্মাতাদের। শুটিং শেষ হওয়ার প্রায় দুই বছর পর মুক্তি পেল এটি। ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আক্কা’র গল্পের পটভূমি দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরনুরু। শহরটির শাসনব্যবস্থা মাতৃতান্ত্রিক। দীর্ঘদিন ধরে সেখানে নিজেদের আধিপত্য ধরে রেখেছে একদল প্রভাবশালী নারী। তাদের নেতৃত্বে রয়েছেন ভবানী। এই চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। শহরের প্রচলিত ক্ষমতার কাঠামো ও ভবানীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে হাজির হয় বহিরাগত রুদ্র। চরিত্রটিতে দেখা যাবে রাধিকা আপ্তেকে। এর পরই শুরু হয় দুই নারীর দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার এবং টিকে থাকার লড়াই।

যশ রাজ ফিল্মসের ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটির গল্পে অ্যাকশন ও সহিংসতা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তবে নির্মাণের শুরুতে এর বেশ কিছু দৃশ্য ছিল অতিমাত্রায় রক্তাক্ত ও নির্মম। পরবর্তী সময়ে নির্মাতারা মনে করেন, কিছু দৃশ্যের সহিংসতা কমানো প্রয়োজন। সে অনুযায়ী কয়েকটি দৃশ্য সম্পাদনার মাধ্যমে বাদ দেওয়া হয়। এমনকি কিছু অংশ নতুন করে শুটিংও করতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, দর্শকের সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়েই সহিংস দৃশ্য ও কিছু অশালীন সংলাপ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গল্পের মূল সংঘাত ও চরিত্রগুলোর শক্তিশালী দিক অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছেন নির্মাতারা। সম্পাদনা ও পুনরায় শুটিংয়ের পাশাপাশি সিরিজটির বড় নির্মাণ পরিসরও মুক্তি পেছানোর অন্যতম কারণ ছিল।

কীর্তি ও রাধিকা ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন তানভি আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর, মনিকা পানওয়ারসহ অনেকে। ক্ষমতা, আনুগত্য, প্রতিশোধ এবং নারীদের আধিপত্যের ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি ‘আক্কা’তে দুই অভিনেত্রীর মুখোমুখি অবস্থানই এখন দর্শকের আগ্রহের অন্যতম কেন্দ্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category