গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে একুশে সংবাদ ডেস্ক: দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে read more
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর-মাসকরা গ্রামে একটি বাড়ির সব ঘরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তিনি বলেন, গুলশানে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসররা একটি মিছিল
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামের একটি কারখানাকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কারখানার মালিককে ১৫ হাজার
কেলেঙ্কারি প্রকাশে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি স্টাফ রিপোর্টার: ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা ও আকর্ষণীয় লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ফেনীর
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার
চট্টগ্রাম নগরীর হালিশহরের গরীবে নেওয়াজ হাই স্কুলের (GNHS) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন Association of GNHS Ex-Students (AGES)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আফতাব হোসেন লিটন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পেয়ে জয় পান মো. দেলোয়ার হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনির হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত চারজন হলেন—মো. গোলাম সারোয়ার (সূর্যমুখী), মো. গিয়াস উদ্দিন (ছাতা), শারমিন জাহান রুহি (প্রজাপতি) ও মোহাম্মদ জাবেদ (দেয়াল ঘড়ি)। তাঁরা যথাক্রমে ১ হাজার ১২, ৯৫৫, ৮৭৬ ও ৭০৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে আফতাব হোসেন লিটন নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আবদুল্লা আল ফিরোজ (টিপু) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন (আপেল) ১ হাজার ২৩৭ ভোট এবং আসিফ আহমেদ চৌধুরী (উড়োজাহাজ) ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোহাম্মদ আলম (চশমা) পেয়েছেন ৩৪৫ ভোট। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে শামশুজ্জোহা আজাদ পলাশ (টেবিল) ১ হাজার ১০৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আকতার হোসেন রিশাদ (তবলা) ৯৭৭ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে শারমিন আফরোজ তনু (হরিণ) ১ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. আরিফুজ্জামান বাবু (কম্পিউটার) ২৪৫ ভোট, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. ফজলে উদ্দিন কবির রায়হান (একতারা) ৩৯৪ ভোট এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ইসরাত জাহান স্বর্ণা (রংধনু) ৩২১ ভোট পেয়েছেন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান সংগঠনের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।