• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’ উদ্বোধন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিক্ষায় এআই ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর গড়তে সরকার বদ্ধপরিকর ক্যাশমেমো ও মূল্যতালিকায় অনিয়ম, কালাইয়ে দুই সার ডিলারকে জরিমানা সরকারকে সহযোগিতা আমাদের কাম্য, বিরোধিতার নামে অস্থিরতা নয় ১০ সন্তান মানুষ করেও শেষ বয়সে ঠাঁই হলো গাছতলায়, বরগুনায় অসহায় বাবা-মায়ের করুণ পরিণতি পাঁচ সন্তানের মাকে বাঁচাতে আকুতি, চিকিৎসার খরচ জোগাতে অসহায় পরিবার

নাজিরহাট পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত!

মো: আলাউদ্দীন হিরু / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধ

​নাজিরহাট পৌরসভার পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’-এর আওতায় মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ ‘অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৪ মে) নাজিরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং নাজিরহাট পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অনুষ্ঠানে আইইউজিআইপি (IUGIP) প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞ পরামর্শকগণ নাজিরহাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা সম্বলিত অন্তর্বর্তী প্রতিবেদনটি উপস্থাপন করেন। কর্মশালায় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে সুপরিকল্পিত মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। এই প্রকল্পের মাধ্যমে নাজিরহাট পৌরসভার টেকসই অবকাঠামো নিশ্চিত করা হবে।”

​কর্মশালায় উপস্থিত স্থানীয় অংশীজন ও বিশেষজ্ঞগণ পৌরসভার উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা বিশেষ করে পরিবেশ রক্ষা এবং জনঘনত্ব বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর জোর দেন।

​উক্ত কর্মশালায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category