• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির মহানবীর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে এক হাজারের বেশি যানবাহনের প্রস্তুতি, আগাম দুঃখ প্রকাশ গোলাম পরওয়ারের প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার কারখানা বন্ধের তথ্য যাচাই না করেই প্রতিবেদনে: দুঃখ প্রকাশ সিপিডির রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যা: তদন্ত ডিবিতে, উঠছে নানা প্রশ্ন ভালো কাজের সংবাদ গণমাধ্যমে এলে বাড়তি অনুপ্রেরণা পাই: তথ্য প্রতিমন্ত্রী দালালদের ফাঁদে বিদেশযাত্রা বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানির সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: স্থানীয় সরকারমন্ত্রী

দুই ম্যাচে বিনা উইকেটে ৫০ রান নিয়ে চা-বিরতিতে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক / ৫০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান করেছে সফরকারী পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে ৩৬৩ রানে পিছিয়ে পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন বাকী ৬ উইকেটে ১১২ রান যোগ করে ১১৭ দশমিক ১ ওভারে ৪১৩ রান তুলে অলআউট হয় টাইগাররা।

বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১, মোমিনুল হক ৯১, মুশফিকুর রহিম ৭১, লিটন দাস ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭, এবাদত হোসেন শূন্য, তাসকিন আহমেদ ২৮ রানে আউট হন।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংস শুরু করে চা-বিরতির আগ পর্যন্ত ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। এসময় ৫০ রান তুলে অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় সেশন শেষ করেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও ইমাম
উল হক।

আজান ১৮ ও ইমাম ২৮ রানে অপরাজিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category