• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিজ্ঞানীরা বিশ্বকাপ ২০২৬ নিয়ে যে সতর্কবার্তা দিলেন

খেলাধুলা ডেস্ক / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপের বর্তমান তাপমাত্রা নিরাপত্তা ব্যবস্থা “অপর্যাপ্ত” এবং তা খেলোয়াড়দের গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে বলে ফিফাকে সতর্ক করেছে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের একটি দল। তাদের মতে, বিশ্বকাপের সময় তীব্র গরমে খেলোয়াড়দের সুরক্ষায় ফিফাকে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে আগামী ১১জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকোর উত্তরে গড় এসময় তাপমাত্রা ৩০–৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রোদের তীব্রতা, আর্দ্রতা ও বাতাসের গতি মিলিয়ে খেলোয়াড়দের শরীরে চরম হিট স্ট্রেস তৈরি হতে পারে।

বিজ্ঞানীদের দাবি, যদি তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায় তাহলে ম্যাচ বিলম্ব বা স্থগিত করা উচিত। কুলিং ব্রেক করা দরকার কমপক্ষে ৬ মিনিট। খেলোয়াড়দের জন্য উন্নত কুলিং সুবিধা নিশ্চিত করতে হবে। সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী নিয়ম নিয়মিত হালনাগাদ করতে হবে। বিশ্ব খেলোয়াড় ইউনিয়ন ফিফপ্রো-এর প্রস্তাবিত মানদণ্ড গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

বর্তমান ফিফার নিয়মে আছে, প্রতিটি ম্যাচে আবহাওয়া নির্বিশেষে বাধ্যতামূলক তিন মিনিটের কুলিং ব্রেক, টেকনিক্যাল স্টাফ ও বদলি খেলোয়াড়দের জন্য ক্লাইমেট-কন্ট্রোলড বেঞ্চ, তাপমাত্রা ও আর্দ্রতার ঝুঁকি মূল্যায়ন, তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলে অতিরিক্ত সতর্কতা নেওয়া, দর্শকদের জন্য শীতলীকরণ ব্যবস্থা, ছায়াযুক্ত এলাকা, মিস্টিং সিস্টেম, কুলিং বাস ও পানি বিতরণ।

নিউ ওয়েদার ইনস্টিটিউটের পরিচালক অ্যান্ড্রু সিমস বলেন, “খেলোয়াড়দের নিরাপত্তা এখনই জরুরি বিষয়। অতিরিক্ত গরমে শরীর দ্রুত ভেঙে পড়তে পারে। আমরা উদ্বিগ্ন যে ফিফা খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে বেপরোয়া আচরণ করছে।”

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস কাসা বলেন, ফিফার বর্তমান নির্দেশনার বড় অংশই আদর্শ থেকে অনেক দূরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category