• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
চ্যানেল আইয়ে জনপ্রিয় জুটি ‘অন্যরকম ভালোবাসা’ তানজিন তিশার ফেরা : ছোট পর্দায় ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে ৩০টির বেশি দেশের মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের ১৯৭৮ সালের পর উত্তরসূরি নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ জাভি টেস্ট ইতিহাসে তামিমকে টপকে দ্বিতীয় স্থানে মোমিনুল বিএনপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা ফখরুল মৎস্যজীবী দলের নেতৃত্বে দায়িত্ব পেলে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় : নাদিম চৌধুরী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩ রাজারবাগে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি 

নাশকতার পরিকল্পনার অভিযোগে তুরাগে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক. / ৪১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিপন সেওজাল (৪৩), মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) এবং রায়হান আলী (২৪)। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের দুটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগবাংলাদেশ ছাত্রলীগ–এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category