• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

প্রেমে প্রতারণা করলে দ্বিতীয় সুযোগ নয়: সারা আলি খান

বিনোদন ডেস্ক : / ৪৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বলিউড অভিনেত্রী সারা আলি খান জানিয়েছেন, সম্পর্কে একবার বিশ্বাসঘাতকতা করলে সেই মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া সম্ভব নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম, বিশ্বাস এবং প্রতারণা নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।

নিজের নতুন চলচ্চিত্র ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন সারা। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বী

সম্পর্কে প্রতারণা নিয়ে মতামত জানতে চাইলে সারা বলেন, “যে একবার প্রতারণা করতে পারে, সে বারবার করতে পারে।” তাই প্রতারকদের দ্বিতীয়বার বিশ্বাস করার পক্ষে নন বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন আয়ুষ্মান খুরানা। তার মতে, মানুষ সময়ের সঙ্গে বদলে যেতে পারে এবং সব পরিস্থিতিকে একইভাবে বিচার করা ঠিক নয়। ভুলের পর অনেকেই নিজেকে সংশোধনের সুযোগ পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা সারা আলি খান বর্তমানে সিঙ্গেল রয়েছেন। যদিও অতীতে একাধিক অভিনেতার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, তবে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ও সততাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category