• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
বিদায় হজের ভাষণের শিক্ষা আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিরায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বিশাল মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশ ‘আমি তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারো আত্মীয় হিসেবে নয়’ ইরানকে নতুন নিষেধাজ্ঞায়  ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধের’ হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা প্রতিক্রিয়া পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সমুদ্রবিলাসে অভিনেত্রী সাদিয়া আয়মান কঠিন লড়াইয়ে সামিয়া : উপস্থাপিকা ও অভিনেত্রী খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ

‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’: ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘একটি চুক্তি বা ইরানের ওপর নতুন হামলার সন্ধিক্ষণে রয়েছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের সঙ্গে সমঝোতা না হলে খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যেতে পারে।

ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, পরিস্থিতি এখন ঠিক সীমারেখায় দাঁড়িয়ে আছে।’

তিনি বলেন, আমরা যদি সঠিক উত্তর না পাই, তাহলে খুব দ্রুত সবকিছু বদলে যাবে। আমরা (হামলার জন্য) পুরোপুরি প্রস্তুত।

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সঠিক উত্তর পেতে হবে। আর সেটি হতে হবে শতভাগ সন্তোষজনক।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যে আলোচনার সুযোগ দিতে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন।

তবে এরপর থেকেই তিনি কখনও সমঝোতার আশাবাদ, আবার কখনও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন।

ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় এলে ‘অনেক সময়, শক্তি ও প্রাণ’ বাঁচবে।

তিনি বলেন, চুক্তি ‘খুব দ্রুত, কিংবা কয়েক দিনের মধ্যেও’ হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও জানান, মঙ্গলবার ইরানের ওপর পুনরায় হামলার নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন তিনি। তবে উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে সেই হামলা স্থগিত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category