• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোটার / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেছেন তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

এর আগে সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সোহেল রানা সকালে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয় বলে জানিয়েছে পুলিশ।

পরে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে-কে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ঢাকার একটি আদালতে অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category