ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার, প্রতারক চক্র শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার উপপরিদর্শক (এসআই) মনজুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি মর্যাদাপূর্ণ এ পদকে ভূষিত হন।
এসআই মনজুর রহমান ২০২৫ সালে পিবিআই ঢাকা জেলায় যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার তদন্তে দায়িত্ব পালন করেন। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আলোচিত মামলার তদন্ত ও আসামি শনাক্ত, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান এবং চোরাই মালামাল উদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কর্তব্যনিষ্ঠা, সততা, দক্ষতা, শৃঙ্খলাবোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে পিপিএম সেবা পদক প্রদান করা হয়েছে।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মনজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে আমাকে পিপিএম সেবা পদকে ভূষিত করা হয়েছে। এজন্য আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এ পদক আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
পুলিশের একজন সদস্য হিসেবে পিপিএম সেবা পদক প্রাপ্তিকে নিজের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।