• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে: রুহুল কুদ্দুস কাজল

আদালত ডেস্ক. / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আজ এ কথা বলেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে, আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category