• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
২০২৬-২৭ অর্থবছরের বাজেট: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাস্তবায়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান ড. মঈন খানের নেপালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের আম উপহার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ‘এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট’ — স্বরাষ্ট্রমন্ত্রী জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষা কারিকুলাম পুনর্গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান জোরদার করবে সরকার: জ্বালানি মন্ত্রী উত্তরাঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে আসছে চীনা প্রতিনিধিদল ‘এটি সবার বাজেট, কোনো বিশেষ গোষ্ঠীর নয়’ — অর্থমন্ত্রী বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

ঈদে ঘিরে ‘মায়া পাখি’ নিয়ে আসছেন অপূর্ব-নীহা

বিনোদন ডেস্ক : / ৩২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

কোরবানির ঈদ ঘিরে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা জুটির ‘মায়া পাখি’ নামের আরও একটি নতুন নাটক আসছে।

নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। ‘মায়া পাখি’ পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতা জানিয়েছেন, নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। যে মেয়েটি এই সময়েও এসেও খুব সাধারণ জীবন যাপন করে।

নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে হ‌ুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ। তাদের গল্পেই এগিয়ে যাবে নাটকটি।

অভিনেতা অপূর্বের কাছে ‘মায়া পাখি’ বিশেষ একটি কাজ। কারণ নাটকটির জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি ও শুটিং করেছেন তিনি। এমনকি শুটিংয়ের আগে প্রি-প্রোডাকশন পর্যায়েও যুক্ত ছিলেন।

অপূর্ব বলেন, ‘মায়া পাখি’ ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।

নীহা বলেন, কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।

জাকারিয়া সৌখিন এই জুটিকে নিয়ে আগে নির্মাণ করেছেন ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’সহ আও কিছু নাটক। সিএমভি জানিয়েছে, ঈদুল আযহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে বেশ কিছু নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা