• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

নীল গাউনে কানের মঞ্চে ঐশ্বরিয়া : লাল গালিচায় 

বিনোদন ডেস্ক : / ৭৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। বছরের শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা। কারণ, কানের মঞ্চে নিয়মিত উপস্থিত এই বলিউড তারকাকে শুরুতে কোথাও দেখা যাচ্ছিল না। এমনকি অনেক ফ্যাশনপ্রেমী হতাশা প্রকাশ করেছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের শেষদিকে রাজকীয় উপস্থিতিতে হাজির হলেন সাবেক এই বিশ্বসুন্দরী। দুই দশকেরও বেশি সময় ধরে কান উৎসবের অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া। গত বছরের সমালোচিত ফ্যাশন উপস্থিতির পর এবার তিনি যেন নতুনভাবে নিজের স্টাইল-স্টেটমেন্ট তুলে ধরলেন। ৫২ বছর বয়সে তার উপস্থিতি যে কতটা অনন্য হতে পারে, সেটাই আবারও প্রমাণ করলেন তিনি। এবার ঐশ্বরিয়ার পরনে ছিল ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি উজ্জ্বল নীল রঙের স্ট্রাকচার্ড গাউন।

পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ। যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে। হাতে রাখা হালকা শিফনের স্টোল পুরো সাজে যোগ করেছে নরম এক আভিজাত্য। খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন তিনি। গাউনের পরিমিত ট্রেন রেড কার্পেটে নেমে এসে তৈরি করছিল রাজকীয় আবহ। সব মিলিয়ে বলা যায়, কানের শেষভাগে এসে ঐশ্বরিয়া রাই যেন আবারও মনে করিয়ে দিলেন-রেড কার্পেটের আসল রানি এখনও তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category