• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline
দৃষ্টিহীন নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশপ্রেম নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক: প্রতিমন্ত্রী আব্দুল বারী ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী লালমাইয়ে পরতি উচ্চ বিদ্যালয়ের “স্মৃতির মেলায়” ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী টাঙ্গাইলে পশুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশ্ব শান্তিরক্ষী দিবসে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানালো জাতিসংঘ সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: / ৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

‎ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়েছেন এক ব্যক্তি। আত্মরক্ষার্থে ওই নারী ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

‎শুক্রবার (২৯ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার মজিদ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে।

‎ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমাম সর্দার ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার গভীর রাতে তিনি বসতঘরের রান্নাঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। পরে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর। তিনি জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। আহত অবস্থায় অভিযুক্ত ইমাম সর্দারকে আটক করে পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা