• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোষাগার লুট করেছে: স্পিকার তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সম্ভাবনাময় খাতে ফরাসি বিনিয়োগ ও বাজারে প্রবেশাধিকার চাইল বাংলাদেশ দুর্নীতির বিচার না করে দুদককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে: আসিফ মাহমুদ ব্রিকসে ‘অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রবৃদ্ধি’ নিয়ে ঐকমত্য কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী লিফট নয়, সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, মৌলিক মানবাধিকার: জুবাইদা রহমান তিন দিন পর আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল

অনলাইন ডেক্স / ৪৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক:

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

মালদ্বীপকে হারিয়ে দুই দলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে গ্রুপ সেরার লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করে ভারত। অন্যদিকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ৩ জুন সেমিফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খেলার মাত্র দেড় মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডারের ভুলে বল পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হন আনিকা রানিয়া সিদ্দিকী। কিন্তু সহজ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। শুরুর এই মিসের খেসারত দিতে হয় পুরো দলকে।

বাংলাদেশ সুযোগ নষ্ট করলেও ভারত নিজেদের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। ম্যাচের ৩৬তম মিনিটে ডিফেন্ডার কোহাতি কিসকুর ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে গোল করেন পেয়ারি সাসা। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের আরেকটি ভুল দলকে আরও বিপদে ফেলে। ৭৮তম মিনিটে বক্সের ভেতর ভারতের মালবিকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লিন্ডা কম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে মালবিকার গোলে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেয় ভারত। ডান প্রান্ত থেকে আসা ক্রসে ফাঁকায় বল পেয়ে সহজেই জালে পাঠান তিনি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচজুড়ে বাংলাদেশের আক্রমণভাগে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়ররা কয়েকবার আক্রমণ তৈরি করলেও সেগুলোকে গোলে রূপ দেওয়ার মতো কার্যকর ফিনিশিং দেখা যায়নি। অন্যদিকে রক্ষণভাগের একাধিক ভুলের সুযোগ নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে ভারত।

এই হারের ফলে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেলেও সেমিফাইনালে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তবে নেপালের বিপক্ষে লড়াইয়ের আগে রক্ষণভাগ ও আক্রমণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে কোচ পিটার বাটলারের দলকে।

অন্য সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category