• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রাথমিক চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আজ রাজধানীর দেড় দশকের লুটেরা অর্থনীতির কারণেই দেশে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০টি শহরে ঈদে মুক্তিপ্রাপ্ত পাচ্ছে রইদ মাতৃত্বেই পূর্ণতা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর ১৪ তারিখে একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি রয়েছে : ইরান

মাতৃত্বেই পূর্ণতা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর

বিনোদন ডেস্ক : / ২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। একসময় বাণিজ্যিক সিনেমার গ্ল্যামারাস নায়িকা হিসেবে পরিচিত থাকলেও গত কয়েক বছরে অভিনয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। ‘পরিণীতা’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ও ‘বাবলি’র মতো কাজের মাধ্যমে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে এত সাফল্যের পরও নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে ক্যারিয়ার নয়, মাতৃত্বকেই গুরুত্ব দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন শুভশ্রী।

তিনি বলেন, অভিনয় জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে। ক্যারিয়ারে এখনো পর্যন্ত কিছুই করিনি বলে মনে হয়। অনেক পথচলা বাকি, অনেক কিছু অর্জন করা বাকি। তবে পেশাগত সাফল্যের চেয়ে ব্যক্তিগত জীবনের একটি মুহূর্তকে তিনি সবচেয়ে বেশি মূল্য দেন। শুভশ্রী বলেন, জীবনে প্রথমবার মা হওয়ার অনুভূতিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যেদিন প্রথম মা হয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার জীবনে ২০২০ সালে তাদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। পরে তাদের পরিবারে আসে কন্যাসন্তান ইয়ালিনি। মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত থেকেছেন শুভশ্রী। একসময় ধারণা ছিল, বিয়ে বা সন্তান হওয়ার পর অভিনেত্রীদের ক্যারিয়ারে গতি কমে যায়। তবে সেই ধারণা বদলে দিয়েছেন শুভশ্রী। সন্তান জন্মের পরও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে সামনে মুক্তি পেতে যাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’। এ ছাড়া ‘দেশু ৭’ সিনেমাতে দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা