• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে প্রাথমিক চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আজ রাজধানীর দেড় দশকের লুটেরা অর্থনীতির কারণেই দেশে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০টি শহরে ঈদে মুক্তিপ্রাপ্ত পাচ্ছে রইদ মাতৃত্বেই পূর্ণতা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর ১৪ তারিখে একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি রয়েছে : ইরান

যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০টি শহরে ঈদে মুক্তিপ্রাপ্ত পাচ্ছে রইদ

বিনোদন ডেস্ক : / ৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

ঈদে মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’ এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে। এ মাসের শেষ সপ্তাহে দুটি দেশের প্রায় ৫০ টি শহরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি দিচ্ছে বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন, আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে বাংলা সিনেমার দর্শক তৈরি করতে পেরেছি।

আশা করছি, এ ধারাবাহিকতায় ‘রইদ’ সিনেমাটি আমাদের দর্শক তৈরিতে ভূমিকা রাখবে। সিনেমাটি অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেবার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা করছি। নির্মাতা মেজবাউর রহমান সুমন অসাধারণ একজন নির্মাতা। রইদ নিয়ে মেজবাউর রহমান সুমন বলেন, আমি তো কাউকে সিনেমা দেখতে আসতে বলতে পারিনা। তবে যারা দেখেন, নিজেদের অনুভুতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। রইদ খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি। বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন। রইদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ইউএস-কানাডা রিলিজ প্রসঙ্গে তুষি বলেন, সিনেমাটি করার জন্য দীর্ঘসময় ধরে আমি কিছু করিনি। সেটা স্ক্রীনেই মানুষ দেখতে পেয়েছে। আশা করি, আমেরিকা-কানাডার দর্শকেরাও মুগ্ধ হবেন। উল্লেখ্য, বায়োস্কোপ ফিল্মসÑএর পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা