• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
ব্যয় সাশ্রয়ে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সবার জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ‘জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বিএনপির এমপি ফজলুর রহমান’—এনসিপির আখতার হোসেন বাজেটের বিরুদ্ধে ভোট বিরোধীদলের, ‘অপরিকল্পিত ও অবাস্তবায়নযোগ্য’ দাবি খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ: শান্ত নাটকীয় জয়ে শেষ ষোলোয় ব্রাজিল, জাপানকে হারিয়ে স্পর্শ করল জার্মানির রেকর্ড জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল বাংলাদেশে শুরু হচ্ছে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’

ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজের নির্দেশ পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের

একুশে সংবাদ ডেস্ক / ৩০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ভার্চুয়ালি অংশ নেন বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম মামলা তদন্তে তদারকি জোরদারের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি মামলা পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনে মেট্রোপলিটন পুলিশ ও রেঞ্জ পর্যায়ের কর্মকর্তারা এবং দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।

সভায় চলতি বছরের মে মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category