• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

লিঙ্গবৈষম্য নিয়ে সরব কৃতি

বিনোদন ডেস্ক : / ১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বলিউড ইন্ডাস্ট্রিতে ইদানীং নারীকেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে। কিন্তু তারপরও কমেনি লিঙ্গবৈষম্য। কাজের পরিবেশে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি আচরণে যে ফারাক রয়ে গেছে, সে কথাই প্রকাশ্যে তুলে ধরলেন অভিনেত্রী কৃতি স্যানন। এক সাক্ষাৎকারে তিনি জানান, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা অভিনয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতার মধ্যে বলিউডই তাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

তার ক্যারিয়ারের শুরুর দিকে অধিকাংশ ছবিই নায়ককেন্দ্রিক ছিল। নায়িকাদের চরিত্র অনেক সময় শুধু ‘প্রেমিকা’র গণ্ডিতেই আটকে থাকতো। যদিও এখন পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে এবং নারীদের জন্য আরও গুরুত্বপূর্ণ চরিত্র লেখা হচ্ছে। তবুও বৈষম্য পুরোপুরি মুছে যায়নি বলে তার দাবি। কৃতির অভিযোগ, শুটিং সেটে নিজের চরিত্র নিয়ে প্রশ্ন করলে অনেক সময়ই তা নেতিবাচকভাবে দেখা হয়।

অভিনেত্রীর ভাষ্য, একজন নায়িকা যদি চরিত্র নিয়ে প্রশ্ন করেন অনেকেই বলেন, ‘আবার কতো প্রশ্ন শুরু হলো’ অথচ একই প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে তাকে বলা হয় তিনি কাজের প্রতি ভীষণ নিবেদিত। আমার সঙ্গেও এমন হয়েছে। শুধু কাজের মূল্যায়নই নয়, শুটিং সেটের দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বৈষম্যের ইঙ্গিত দেখেছেন কৃতি। তিনি বলেন, অনেক সময় পুরুষ অভিনেতাদের জন্য অপেক্ষাকৃত ভালো ঘর বা গাড়ির ব্যবস্থা করা হয়। যদিও এই সুবিধা-অসুবিধা তার কাছে মুখ্য নয়। তবু আচরণে বারবার তাকে কম গুরুত্বপূর্ণ মনে করানো হতো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category