• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

চতুর্থ বিয়ের চার মাসেই সুখবর দিলেন সুষ্মিতা রায়

বিনোদন ডেস্ক : / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েকবছর ধরে সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রবল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভিডিও দেখতে অপেক্ষা করে থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকাই ছন্দপতন।

জানা যায়, ভেঙেছে সব্যসাচী ও সুস্মিতার সংসার। পরবর্তীতে সোশাল মিডিয়াকে আক্রমণ-পালটা আক্রমণ পর্ব চলতে থাকে। সব্যসাচীই দাবি করেছিলেন ৫ বার বিয়ে হয়েছে সুস্মিতার। পরবর্তীতে সুষ্মিতা জানান, তিনি চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ । সেইসময় সুস্মিতা দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে তার সংসার ভাঙার একটা বড় কারণ তার মা হওয়ার সাধ। তিনি বরাবর মা হতে চাইতেন। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। অভিযোগ, এই সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই।

একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। যদিও তার সাধ পূরণ হয়নি। সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। সেই থেকেই দূরত্ব, একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও ফের স্বামীর ঘরে ফিরে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু এবার আর তা হয়নি।

ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তার বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানালেন তিনি। লিখলেন, মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। সেই পোস্টে বর্তমান স্বামীকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সুস্মিতা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category