• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

তানজিন তিশা অপেক্ষায় 

বিনোদন ডেস্ক : / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ সিনেমায় নিজের লুকও ইতিমধ্যে প্রকাশ করেছেন অভিনেত্রী। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ছবি ‘সোলজার’। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ছবিটি গত বছরের ডিসেম্বরে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে মুক্তির তারিখ পেছানো হয়। যে কারণে দীর্ঘ হয় তানজিন তিশার অপেক্ষা। এদিকে, এই ছবির পর থেকে তিশা ছোট পর্দার কাজও কমিয়ে দিয়েছেন। মূলত নিজের অভিনীত প্রথম সিনেমার ফলাফলের অপেক্ষা করছেন তিনি।

প্রথম ছবিতেই তিনি পেয়েছেন দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে। এ ছবি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেন, প্রথম সিনেমা মানেই অন্যরকম অনুভূতি। অনেক অপেক্ষার পর এ ছবিটি করা। ‘সোলজার’র মতো ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার উপর এতে আমার নায়ক শাকিব খানের মতো অভিনেতা। স্বাভাবিকভাবেই ছবিটি মুক্তির জন্য অপেক্ষায় আছি। Geographic Reference

এদিকে, তানজিন তিশা এর আগেও অনেক ছবির প্রস্তাব পেলেও প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে, বড় পর্দায় অভিষেক হতে যাওয়ায় নাটকের কাজ কমিয়েছেন তিনি। বিশেষ করে গত দুই ঈদেও নতুন নাটকে তেমন একটা দেখা যায়নি তাকে। সবমিলিয়ে এখন তিনি অপেক্ষাতেই আছেন ‘সোলজার’ মুক্তির।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category