• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

তৃতীয় বিয়ের পর গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমায় আমির খান

অনলাইন ডেস্ক / ৪৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। পারিবারিক পরিবেশে অনাড়ম্বর বিয়ের পর একান্তে সময় কাটানোর পাশাপাশি মেলবোর্নে অনুষ্ঠিতব্য ভারতীয় চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত দু’বছর ধরে আমির খান ও গৌরী স্প্র্যাটের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে নতুন জীবনসঙ্গিনী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। পরে গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলসের বাসভবনে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এটি আমির খানের তৃতীয় বিয়ে।

বিয়ের পর ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনছেন এই অভিনেতা। জানা গেছে, পালি হিলসের পুরোনো বাসভবন ছেড়ে তিনি বান্দ্রার ‘মারিনা’ আবাসনে বসবাস শুরু করবেন। সেখানে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে তিনটি ফ্ল্যাট কিনেছেন তিনি। একটি ফ্ল্যাটে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে থাকবেন, আর বাকি দুটি ফ্ল্যাটে থাকবেন তার মা, বড় ছেলে জুনেইদ, সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ।

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে আমির খানের আগের দুই পক্ষের সন্তান এবং সাবেক স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। পরে অভিনেতা নিজেই প্রকাশ্যে সম্পর্কের কথা জানিয়ে সেই জল্পনার অবসান ঘটান।

আমির খানের ভাষ্য অনুযায়ী, গৌরী তার জীবনে নতুন স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন। মধুচন্দ্রিমা ও চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফিরে নবদম্পতি তাদের নতুন বাসভবনে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category