• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline
আইআরসির প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর বৈঠক জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬

কাজের কথা বলে নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের 

বিনোদন ডেস্ক : / ৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন ‘প্রেশার কুকার’র নায়িকা স্নিগ্ধা চৌধুরী। জানিয়েছেন, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে তাকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করেছেন আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া। এ ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি।

গতকাল রোববার (২৬ জুলাই) রাতে করা ওই মামলায় তিনি দাবি করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

মামলার এজাহারে স্নিগ্ধা উল্লেখ করেন, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার দাবি, ওই নারী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ভুল পরিচয়ের কারণেই তাকে মারধরের শিকার হতে হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত ইমন নামের এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে তাকে ওই নারীর পরিচয় স্বীকার করতে চাপ দেন।

মামলায় স্নিগ্ধা দাবি করেছেন, নির্যাতনের সময় তার হাত-পা বেঁধে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পাশাপাশি তার গলা চেপে ধরা, চুল টেনে ধরা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগও করেছেন তিনি। তার ভাষ্য, এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category