• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
আইআরসির প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীর বৈঠক জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬

দীপিকার বদলে ক্যাটরিনা, বহু প্রতীক্ষিত ‘স্পিরিট’ নিয়ে নতুন চমক!

বিনোদন ডেস্ক : / ৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রভাসের বহু প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই প্যান-ইন্ডিয়া অ্যাকশন প্রজেক্ট ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের নজর রয়েছে ছবিটির দিকে। তবে এবার সিনেমাটির কাস্টিং ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এত দিন শোনা যাচ্ছিল, ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কিন্তু পারিশ্রমিক ও একাধিক শর্ত নিয়ে মতবিরোধের জেরে নাকি এই প্রজেক্ট থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। আর এরপরই ছবিতে ক্যাটরিনা কাইফের যোগ দেওয়ার খবর সামনে এসেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় ২০ বছর পর তেলুগু সিনেমায় ফিরতে চলেছেন ক্যাটরিনা। এর আগে ২০০৪ সালে ‘মলেশ্বরী’ এবং ২০০৫ সালে ‘আল্লারি পিডুগু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

সূত্রের খবরে জানা গেছে, ‘স্পিরিট’-এ একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দিয়েছেন ছবির নির্মাতারা। যদিও ছবিতে তার স্ক্রিন টাইম খুব বেশি নাও হতে পারে, তবে গল্পের মোড় ঘোরানো এবং মূল কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গেছে।

অন্যদিকে, ছবিতে প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে তেলুগু সিনেমায় অভিষেক হতে চলেছে তৃপ্তি দিমরির।

দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার কারণ হিসেবে উঠে আসছে একাধিক শর্তের কথা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনেত্রী নাকি ৪০ কোটি টাকা পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশও দাবি করেছিলেন।

এ ছাড়া দিনে সর্বোচ্চ ছয় ঘণ্টা শুটিং, নির্দিষ্ট সময়সূচি এবং তেলুগু ভাষায় সংলাপ না বলার মতো শর্তও তিনি দিয়েছিলেন বলে খবর। আর এসব শর্ত নিয়েই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত দীপিকাকে প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা এমনটাই দাবি বিভিন্ন প্রতিবেদনের। তবে ক্যাটরিনা কাইফ সত্যিই ‘স্পিরিট’-এর প্রস্তাব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য,‘অ্যানিম্যাল’-এর বিপুল সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রভাস, তৃপ্তি দিমরি ও সম্ভাব্যভাবে ক্যাটরিনা কাইফ এই তারকাদের সমীকরণ শেষ পর্যন্ত পর্দায় কতটা ঝড় তোলে, এখন সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category