• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬

খেলাধুলা ডেস্ক / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এর উদ্যোগে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার কৃতি খেলোয়াড়দের আজ সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের এই সংবর্ধনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াবিদদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী জেলার গর্ব। ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category