• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’

বিনোদন ডেস্ক : / ১২৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল দেশ। সেই বিপ্লবী স্মৃতি স্মরণ ও উদযাপনের জন্য বিশেষ কনসার্টের আয়োজন করছে ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’। ৫ আগস্ট ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম সহযোগিতায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। এই ওপেন এয়ার কনসার্টে থাকছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। ব্যান্ডের মধ্যে গাইবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’।

এছাড়াও একক শিল্পী হিসেবে কনসার্টে গাইবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজানসহ একাধিক শিল্পীর পরিবেশনা। সামাজিক মাধ্যমে আসিফ তার জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে লিখেছেন, বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে। বাংলাদেশ সংবাদ

৫ আগস্ট আসিফ আকবরের গানে মেতে উঠতে। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর আসছে তার জনপ্রিয় গান নিয়ে। এবারের ৩৬ জুলাইয়ে একসাথে মেতে উঠবো বর্ষা বিপ্লবের গানে। এক ভিডিও বার্তায় ‘কুঁড়েঘর’ শিল্পী তাশরিফ খান বলেন, এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে ‘বর্ষা বিপ্লবের গান’। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসাথে গাইবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category