• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে সংবাদমাধ্যমে বক্তব্যে বাংলাদেশের তীব্র ক্ষোভ জুলাইয়ের আন্দোলন ছিল ১৭ বছরের স্বৈরাচারের অবসানের জন্য: শামা ওবায়েদ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে: চিফ হুইপ নূরুল ইসলাম ‘স্বৈরাচারী শাসকরা ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—আমির হামজা ‘শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট’- রুহুল কবির রিজভী জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রের ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ

নতুন মিশনে সাইয়ারা তটিনী

বিনোদন ডেস্ক : / ৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গত বছর তানজিম সাইয়ারা তটিনী নানা রকম চরিত্রে অভিনয় করে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। অত্যন্ত অল্প সময়ে নাটকের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে পরিণত করে কাজ করে চলেছেন। এখন বড় আয়োজনের কাজ মানেই তটিনী। সবশেষ ঈদে তটিনীর নাটকগুলোই ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। পাশাপাশি এসব নাটকে নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

এদিকে, সবশেষ ‘কাজল চোখের মেয়ে’ নামক নাটকের মাধ্যমে ফের প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী। জাকারিয়া সৌখিন পরিচালিত এ নাটকে তিনি অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে। মাত্র দুই সপ্তাহেই নাটকটি ইউটিউবে অতিক্রম করেছে ২১ মিলিয়নেরও বেশি ভিউ। শুধু তাই নয়, ‘অমর প্রেম’ শীর্ষক নাটকে অভিনয় করেও প্রশংসায় ভাসছেন তিনি। মাত্র চারদিনে এ নাটকটি ইউটিউবে ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এই নাটকের মাধ্যমে আলোচনায় রয়েছেন তিনি।

ভিউ এবং প্রশংসায়ও রয়েছেন বেশ এগিয়ে। এর বাইরে একদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’। এরইমধ্যে এটিও বেশ প্রশংসিত হচ্ছে। এদিকে, তটিনী বর্তমানে নতুন মিশন নিয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ শীর্ষক একটি নাটকের শুটিং করছেন। এ নাটকে ‘নূরজাহান’ চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে আসবেন তিনি।

এর মাধ্যমে প্রায় পাঁচ বছর পর ধারাবাহিকে দেখা মিলবে এ অভিনেত্রীর। পাশাপাশি নতুন বেশ কিছু বড় আয়োজনের একক নাটকের কাজ হাতে রয়েছে তার। এ অভিনেত্রী বলেন, অনেকদিন পর ‘ফিরে আসার গল্প’ নাটকের মাধ্যমে ধারাবাহিকে ফিরছি। আমি বিশ্বাস করি, এ নাটকের গল্প দর্শকদের টানবে। পাশাপাশি আমার চরিত্রটিও ভালো লাগবে। আর বাকি যে একক নাটকগুলো করছি, সেগুলোও একেকটি একেক রকম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category