• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

একুশে সংবাদ ডেস্ক / ৯৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার | ঢাকা

উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতার চেষ্টা চালাতে পারে—গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে দেশের সব মাঠপর্যায়ের ইউনিটকে পুলিশি যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না।

জরুরি বার্তায় আরও বলা হয়, ডিউটির সময় যদি কোনো কারণে যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হয়, তবে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা যাবে না। যানবাহন সার্বক্ষণিক দায়িত্বরত সদস্যদের নজরদারিতে রাখতে হবে।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা অন্যান্য নির্ধারিত সরকারি স্থানে পার্কিং করা যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর পুলিশ, রেঞ্জ, জেলা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি স্থাপনা ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মাঠপর্যায়ে নজরদারি, টহল ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category